[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫ ০৭:১১ এএম

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়েই হলুদ সতর্কতা জারি রয়েছে। মুম্বাই এবং আশেপাশের এলাকায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে রোববারের ফাইনালেও পূর্বাভাস খুব একটা ভাল নয়।


নবি মুম্বাইয়ে গ্রুপ পর্বে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এরপর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনালও বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। একই মাঠে রোববার (২ নভেম্বর) নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের কারণে গোটা মহারাষ্ট্র রাজ্য জুড়েই হলুদ সতর্কতা জারি রয়েছে। মুম্বাই এবং আশেপাশের এলাকায় একটানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে কারণে রোববারের ফাইনালেও পূর্বাভাস খুব একটা ভাল নয়।


ফাইনালের এক দিন আগে, অর্থাৎ শনিবার (১ নভেম্বর) ৮৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দিন আকাশ মেঘলা থাকবে। রোববার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ। বৃষ্টির জন্য ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার সম্ভাবনা হয়তো নেই। তবে ম্যাচে বার বার বাধা পড়তেই পারে।


ফাইনালে কি রিজ়ার্ভ ডে রয়েছে?

রোববার ম্যাচ যদি সম্পূর্ণ না করা যায়, তা হলে সোমবার রিজ়ার্ভ ডে রয়েছে। কিন্তু সমস্যা হল, সোমবারের পূর্বাভাসও খুব একটা ভাল নয়। সে দিনও ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আম্পায়ারেরা চেষ্টা করবেন যে করেই হোক রোববার পুরো খেলা আয়োজন করার। সেটা না সম্ভব হলেই তবেই রিজ়ার্ভ ডে-তে খেলা গড়াতে পারে।

ফাইনাল ভেস্তে গেলে কী হবে?

ভারত এবং দক্ষিণ আফ্রিকার ফাইনাল ভেস্তে গেলে দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। তবে দুই দলই আগে কোনও দিন নারী বিশ্বকাপ জেতেনি। ফলে দুই দলই চাইবে একক ভাবে প্রথম বিশ্বকাপ জিততে। ভারতের পাশাপাশি দক্ষিণ আফ্রিকাও প্রত্যাবর্তন করে ঘুরে দাঁড়িয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর