[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লংকানদের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ ০৯:১১ এএম

ওয়ানডে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ খেলতে চলতি মাসে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আসন্ন এই দুই সিরিজের জন্য আজ (৭ নভেম্বর) ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

দুটি সিরিজেই বরাবরের মতো লঙ্কানদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ইনজুরির কারণে দুই সিরিজের স্কোয়াড থেকেই বাদ পড়েছেন দিলশান মাদুশঙ্কা এবং মাতিশা পাথিরানা।

আগামী ১১ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ১৩ নভেম্বর দ্বিতীয় এবং ১৫ নভেম্বর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ইনজুরিতে ছিটকে যাওয়া দিলশান মাদুশঙ্কার পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন এশান মালিঙ্গা।

পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ১৭ নভেম্বর। ইনজুরির কারণে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া মাতিশা পাথিরানার পরিবর্তে সুযোগ পেয়েছেন আসিথা ফার্নান্দো। রাওয়ালপিন্ডিতে ১৯ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজ শুরু করবে। এরপর দলগুলো লাহোরে পাড়ি জমাবে।

গাদ্দাফি স্টেডিয়ামে ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। এরপর লঙ্কানরা ২৫ নভেম্বর জিম্বাবুয়ে এবং ২৭ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মোকাবিলা করবে।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, কামিল মিশরা, কুশল মেন্ডিস, সাদীরা সমারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জনিথ লিয়ানাগে, পাভান রথনায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান, এশান মালিঙ্গা।

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি স্কোয়াড :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, কামিল মিশরা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশান হেমন্থা, দুশমন্থ চামিরা, নুয়ান তুষারা, আসিথা ফার্নান্দো, এশান মালিঙ্গা।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর