আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের খেলোয়াড় নিলাম চূড়ান্ত। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের খেলোয়াড় নিলাম।
জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের খেলোয়াড় নিলাম চূড়ান্ত। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের আগামী আসরের খেলোয়াড় নিলাম। টানা তৃতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। এর আগে দুবাই ও জেদ্দায় নিলামের আয়োজন করা হয়েছিল। এই মিনি নিলাম বরাবরের মতো এক দিনের হবে।
আইপিএল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রতিটি দলকে তাদের ‘রিটেইনড’ (ধরে রাখা) ও ‘রিলিজডড’ (ছেড়ে দেয়া) ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। এরপর তাদের নিলামে নিবন্ধনকৃত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা দেয়া হবে।সেই তালিকা থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জানিয়ে তালিকা ফেরত পাঠাবে। পরে সেই ফেরত দেয়া তালিকা পর্যালোচনা করে মিনি নিলামের জন্য চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে আইপিএল কর্তৃপক্ষ।
নিলামের এক সপ্তাহ আগপর্যন্ত চলছে খেলোয়াড় ট্রেডিং উইন্ডো। ইতোমধ্যে পাঁচটি দল ট্রেডিংয়ে অংশ নিয়েছে এবং কয়েকটি বড় রদবদল হয়েছে। এই ট্রেডিংয়ে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস থেকে সাঞ্জু স্যামসনকে নিয়েছে, যার বিপরীতে দুই অলরাউন্ডার স্যাম কারান ও রবীন্দ্র জাদেজা পাড়ি দিয়েছেন রাজস্থান রয়্যালসে।
এছাড়া, মুম্বাই ইন্ডিয়ান্স শার্দুল ঠাকুরকে লখনৌ সুপার জায়ান্টস থেকে এবং গুজরাট টাইটান্স থেকে শেরফান রাদারফোর্ডকে নিয়েছে। অন্যদিকে, লখনৌ সুপার জায়ান্টস নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স থেকে অর্জুন টেন্ডুলকারকে। নিলাম থেকে কেনা কোনো ক্রিকেটারকে অবশ্য ট্রেড করা যাবে না।
সব ঠিক থাকলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ১৫ মার্চ থেকে আইপিএলের পরবর্তী আসর শুরু হওয়ার কথা রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: