[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৪৭৬ রানে থামলো বাংলাদেশের ইনিংস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ১৫:১১ পিএম

দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮)

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ৪৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যার পেছনে ছিল তিনটি শত রানের জুটি। যার একটিতে ছিলেন মুশফিকুর রহিম-মুমিনুল হক (১০৭), আরেকটিতে মুশফিকুর রহিম-লিটন দাস (১০৮)। শেষ ও বড় জুটিটি ছিল লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের (১২৩)।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে পুরোপুরি দাপট দেখিয়েছে স্বাগতিক দল। শততম টেস্টে সেঞ্চুরি করা মুশফিক আউট হলেও প্রতিরোধ গড়ে খেলেন লিটন-মিরাজ। দ্বিতীয় সেশনে তাদের বিদায়ে ভাঙে ১২৩ রানের ষষ্ঠ উইকেট জুটি। মিরাজ ৪৭ রানে আউট হওয়ার পরের ওভারে লিটন দাস কাটা পড়েন ১২৮ রানে। তার পর প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে বাংলাদেশের। একে একে ফেরেন তাইজুল (৪), হাসান মুরাদ (১১) ও খালেদ আহমেদ (৮)। শুধু লেজের দিকে মারমুখী ব্যাটিং করেন এবাদত হোসেন। ২৪ বলে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন তিনি। খালেদের আউটের পর পরই অবশ্য আগেভাগে চায়ের বিরতি নেওয়া হয়েছে।

আইরিশদের হয়ে ক্যারিয়ারে দ্বিতীয় পঞ্চম উইকেট শিকারের নজির গড়েন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। ১০৯ রানে নিয়েছেন ৬ উইকেট। দুটি করে নেন ম্যাথু হামফ্রিজ ও গেভিন হোয়ে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর