[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হারল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫ ২২:১১ পিএম

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে গেরেছে স্বাগতিকরা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে।

ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর