বিশ্বকাপজয়ী ক্যারিবীয় তারকাকে দলে ভেড়াল নোয়াখালী
৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।সেই পথে হেঁটে নোয়াখালী এক্সপ্রেসও দলে নিয়েছে বিশ্বকাপজয়ী ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লস এবং শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। দেশ ট্রাভেলসের মালিকানাধীন ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলটি ইতোমধ্যে নিজেদের স্কোয়াড গোছানোর কাজ শুরু করেছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি।সেই পথে হেঁটে নোয়াখালী এক্সপ্রেসও দলে নিয়েছে বিশ্বকাপজয়ী ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লস এবং শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে।
বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস দেশি ক্রিকেটার হিসেবে অভিজ্ঞ সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লস ও কুশল মেন্ডিসকে অন্তর্ভুক্ত করেছে।
জনসন চার্লস বিপিএলে একাধিক দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। তিনি ৩৩ ইনিংসে ৩১ গড়ে ৯০৬ রান করেছেন, যার মধ্যে ২টি সেঞ্চুরি এবং ৪টি ফিফটি রয়েছে।
উল্লেখ্য, এই ক্যারিবীয় ডানহাতি ব্যাটার ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং বিপিএলে দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন। ৩৬ বছর বয়সী এই তারকার ক্যারিয়ারে মোট ৮১০১ টি-টোয়েন্টি রান রয়েছে।
শ্রীলঙ্কার মারকুটে ব্যাটসম্যান কুশল মেন্ডিস এবার প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন। তবে এর আগে তার এলপিএল, পিএসএল, আইপিএল এবং দক্ষিণ আফ্রিকার এস২০ লিগে খেলার অভিজ্ঞতা আছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: