[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

তৃতীয় টি-টোয়েন্টিতে সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১১৭/১০ (ইয়াং ০*; টিম ১৭, হ্যারি ৫, টাকার ১, ক্যাম্ফার ৯,স্টার্লিং ৩৮, ডেলানি ১০, অ্যাডায়ার ৮, হামফ্রিজ ১, ডকরেল ১৯, হোয়াইট ৫)

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান। এর আগে আয়ারল্যান্ডকে ১৯.৫ ওভারে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ।


টস জিতে ব্যাট করতে নেমে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে ৫১ রান তুলতে পারলেও আইরিশদের ২ উইকেট তুলে তাদের ছন্দপতন ঘটায় স্বাগতিক দল। সেই ধাক্কায় পরে আর বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। চাপ তৈরি করে নিয়মিত বিরতিতে দারুণ বোলিংয়ে উইকেট তুলে নিতে থাকে টাইগাররা। শুরুতে দুর্দান্ত ব্যাট করতে থাকা পল স্টার্লিংও চাপে পড়ে ৩৮ রানে রিশাদের শিকার হন। এর পর আর কোনও আইরিশ ব্যাটার সেভাবে ইনিংস গড়তে পারেননি।


বল হাতে সবচেয়ে সফল ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। ৩ ওভারে মোস্তাফিজ ১১ রানে ৩ উইকেট নিয়েছেন। রিশাদ ৪ ওভারে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ২১ রান। ২১ রানে দুটি নেন শরিফুল ইসলাম। মেহেদী ও সাইফউদ্দিন নিয়েছেন একটি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর