[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মমিনুল, তাসকিন ও মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:১২ এএম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য অভিজ্ঞ তিন ক্রিকেটার মমিনুল হক, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের আগে খেলার মধ্যে থাকার সুযোগ পাচ্ছেন এই তারকারা।

বাংলাদেশের দুই তারকা পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) প্রতিযোগিতায় অংশ নেবেন। মুস্তাফিজ আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুবাই ক্যাপিটালসের হয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন।

অন্যদিকে, তাসকিন খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। বিসিবি এই দুই পেসারকে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে, যাতে বিপিএল শুরু হওয়ার আগেই তারা দেশে ফিরতে পারেন।

বাংলাদেশ টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটার মমিনুল হক অস্ট্রেলিয়ার গ্রেড ক্রিকেট প্রতিযোগিতায় নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন। এটি কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগ না হলেও খেলার মধ্যে থাকার জন্য মমিনুলকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি।

এই তিন ক্রিকেটারের বিপরীতে লেগ-স্পিনার রিশাদ হোসেনের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) টি-টোয়েন্টিতে হোবার্ট হারিকেনসের হয়ে পুরো মৌসুমে খেলার জন্য আগেই অনাপত্তিপত্র পেয়েছেন। ফলে বিগ ব্যাশের কারণে আসন্ন বিপিএলে দেখা যাবে না এই তরুণ স্পিনারকে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর