[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কবে অবসর নেবেন সাকিব?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি নিয়ে নানা জল্পনা চলছে। তবে এই জল্পনার মধ্যেই অবসর নিয়ে মুখ খুলেছেন সাকিব নিজেই। তিনি জানালেন, তিনি এখনো আশাবাদী যে বাংলাদেশের জার্সিতে আবারও খেলার সুযোগ হবে।

অবসর নেয়ার আগে অন্তত দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) খেলে বিদায় জানাতে চান এই বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব রোববার (৭ ডিসেম্বর) ইউটিউব চ্যানেল ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে এসব কথা জানান।

২০২৪ সালে ভারত সফরের পর থেকেই সাকিব জাতীয় দলের বাইরে। যদিও তিনি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিতই খেলে বেড়াচ্ছেন। বর্তমানে যেমন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) খেলছেন। দেশের হয়ে আবারও খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতেই এসব লিগে অংশ নিচ্ছেন বলে জানান সাকিব।

নিজের অবসর পরিকল্পনা নিয়ে সাকিব বলেন,‘আমার পরিকল্পনা বাংলাদেশে ফিরে একটি পূর্ণাঙ্গ সিরিজ মানে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরে যাওয়া। আমি এমন কিছুই ভাবছি। সব সংস্করণকেই একটি সিরিজেই বিদায় বলতে চাই।’

তিনি আরও যোগ করেন যে বিদায় জানানোর ফরম্যাটের ক্রম তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সাকিব বলেন,‘সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ানডে, টেস্ট হতে পারে আবার টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টিও হতে পারে। যেভাবেই হোক আমার সমস্যা নেই।’

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার প্রধান কারণ হিসেবে সাকিব তার ভক্ত-সমর্থকদের কথা তুলে ধরেন। তিনি বলেন,‘সমর্থকদের বিদায় বলার ব্যাপার এটি। তারা সব সময় আমার পাশে ছিল। তাই দেশের মাটিতে তিন সংস্করণের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অধ্যায়টার সমাপ্তি টানতে চাই।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর