[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

৪৩ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পেলেন অ্যান্ডারসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৭:১২ এএম

ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে এসেও নতুন এবং গুরুত্বপূর্ণ এক দায়িত্ব পেলেন জেমস অ্যান্ডারসন। ৪৩ বছর বয়সী এই ইংলিশ কিংবদন্তীকে তাদের পরবর্তী কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে তার কাউন্টি দল ল্যাঙ্কাশায়ার।

২০২৫ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে দুবার অন্তর্বর্তীকালীন নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন অ্যান্ডারসন। কিন্তু এবার কাউন্টি ক্লাবটি চার দিনের ম্যাচের জন্য তাকে স্থায়ীভাবে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর মে মাসে পদত্যাগ করা কিটন জেনিংসের উত্তরসূরি হিসেবে অ্যান্ডারসন এখন দলের স্থায়ী নেতৃত্বে।

আগামী বছর ৪৪তম জন্মদিন পালন করতে যাওয়া অ্যান্ডারসন ২০০২ সালে ল্যাঙ্কাশায়ারে যোগ দেন। যদিও গত বছর জুলাইয়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, কিন্তু তার বোলিংয়ের ধার এতটুকু কমেনি। গত বছরের চ্যাম্পিয়নশিপ মিশনেই তিনি ৬ ম্যাচে ২৫.৯৪ গড়ে ১৭টি প্রথম শ্রেণির উইকেট শিকার করেন।

এই গুরুদায়িত্ব পেয়ে রোমাঞ্চিত অ্যান্ডারসন তার লক্ষ্য নির্ধারণ করে নিয়েছেন। তিনি বলেন,‘গত মৌসুমে প্রথমবারের মতো ল্যাঙ্কাশায়ারের নেতৃত্ব দেয়া ছিল আমার জন্য অত্যন্ত গর্বের। নতুন মৌসুম সামনে রেখে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। আমরা একটি দারুণ দল পেয়েছি, যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সমন্বয় রয়েছে। আমরা সবাই মিলে যা অর্জন করতে পারি, তা নিয়ে আমি খুবই আশাবাদী। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত প্রথম বিভাগে ফিরে যাওয়া।’

ল্যাঙ্কাশায়ার আগামী ৩ এপ্রিল তাদের চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর