[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আরেকটি ভারত–পাকিস্তান ফাইনালে প্রধান অতিথি নকভি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৫:১২ পিএম

প্রায় তিন মাস আগের কথা। দুবাইয়ে এসিসি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ট্রফি জেতে সূর্যকুমার যাদবের দল। কিন্তু পুরস্কার বিতরণী মঞ্চে শুরু হয় জটিলতা। এসিসি সভাপতি মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতের ক্রিকেটাররা।

সেবার ট্রফি না নিয়েই দেশে ফিরে যায় ভারতীয় ক্রিকেট দল। পরবর্তীতে দেনদরবার চলে এবং আইসিসি ও এসিসির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। অথচ সেপ্টেম্বরের সেই ঘটনার সুরাহা এখনো হয়নি। এখনো চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পাননি সূর্যকুমার যাদবরা। এর মধ্যেই আরেকটি ঘটনা মঞ্চস্থ হওয়ার পথে।

এখনো এসিসি প্রেসিডেন্ট পদে বহাল রয়েছেন মহসিন নকভি। আর আজ দুবাইয়ে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান। এই অনুষ্ঠানের প্রধান অতিথি নকভি।

ইতোমধ্যে ভারত–পাকিস্তান ম্যাচের ভেন্যুতে উপস্থিত হয়েছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নকভি। দুদলের রোমাঞ্চকর ম্যাচটিও উপভোগ করছেন তিনি। দেখার বিষয়, সিনিয়র দলের মতো ভারতের জুনিয়র দল বা টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়।

এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ট্রফি গ্রহণ বা শিরোপা বিতরণী মঞ্চে থাকা নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। তবে ভারতের একাধিক গণমাধ্যমের খবর-এবারও নকভির হাত থেকে ট্রফি বুঝে নেবে না ভারতের ক্রিকেটাররা।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর