[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ফাইনালে ভারতের সামনে বিশাল লক্ষ্য পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে দুবাইয়ে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। টসে হেরে প্রথমে ব্যাট করে ৩৪৭ রানের পাহাড়সম স্কোর গড়েছে পাকিস্তান। ওয়ানডে সংস্করণের হওয়া এই ফাইনালে বিস্ফোরক ইনিংস খেলেছেন পাকিস্তান ওপেনার সামির মিনহাস। ১১৩ বলে ১৭২ রান করেছেন তিনি।

রোববারের (২১ ডিসেম্বর) এই ফাইনালে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভব দেখায় পাকিস্তান। ৩১ রানে প্রথম উইকেট হারালেও তখন মাত্র চতুর্থ ওভার চলে। দ্বিতীয় উইকেটে ৯২ রান যোগ করেন উসমান খান (৪৫ বলে ৩৫) ও মিনহাস।

তৃতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ১৩৭ রানের জুটি গড়েন মিনহাস ও আহমেদ হুসাইন। ৭২ বলে ৫৬ রান করে বিদায় নেন আহমেদ। তবে মিনহাস তখনো দারুণ গতিতে রান তুলতে থাকেন। মাত্র ৭১ বলে সেঞ্চুরি আদায় করা মিনহাসের ইনিংস থামে দলীয় ৩০২ রানে। ততক্ষণে ১১৩ বলে ১৭টি চার ও ৯ ছক্কায় ১৭২ রানের নান্দনিক ইনিংস খেলা হয়ে গেছে তার।

শেষদিকে, ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান, ভারতকে ম্যাচে ফেরান বোলাররা। ইনিংসে ৪০ ওভার পর্যন্ত আগ্রাসী থাকা পাকিস্তান শেষ ৪৩ বলে ৫ উইকেট হারিয়ে মাত্র ৪৫ রান করে। অধিনায়ক ফারহান ইউসুফ ১৮ বলে ১৯ রান করে আউট হন। ভারতের হয়ে ১০ ওভারে ৮৩ রান খরচায় ৩ উইকেট নেন দীপেশ দেবেন্দ্র।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর