[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ শুরু বিপিএল, দেখে নিন সিলেট পর্বের সময়সূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর।

 

 সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট টুর্নামেন্টের।

এবারের আসরে শিরোপার লড়াইয়ে অংশ নিচ্ছে মোট ৬টি দল—সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। ২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিপিএলের প্রথম ভাগ অনুষ্ঠিত হবে সিলেটে। এই সময়ে চায়ের দেশে মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে।

টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে গড়াচ্ছে দুটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় লড়বে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নবাগত নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস।

একনজরে বিপিএল সিলেট পর্বের সময়সূচি-

২৬ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (বিকেল ৩টা)
২৬ ডিসেম্বর -নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস (সন্ধ্যা ৭টা)
২৭ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স (দুপুর ১টা)
২৭ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
২৯ ডিসেম্বর -রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
২৯ ডিসেম্বর -রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা)
৩০ ডিসেম্বর -সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ১টা)
৩০ ডিসেম্বর -ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৬টা)
০১ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস (দুপুর ১টা)
০১ জানুয়ারি -রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স (সন্ধ্যা ৬টা)
০২ জানুয়ারি -ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস (দুপুর ২টা)
০২ জানুয়ারি -সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স (সন্ধ্যা ৭টা)

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর