[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

মধ্যপ্রাচ্যসহ প্রবাসীদের জন্য সুখবর, ইউটিউবেও দেখা যাবে বিপিএল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

নানা বিতর্ক ও সমালোচনার চাদর মুড়িয়ে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে ছয় দলের এই টুর্নামেন্ট চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

শুধু বাংলাদেশেই নয়, গোটা বিশ্বজুড়ে দেখা যাবে এবারের বিপিএলের জমজমাট লড়াই। বিপিএল বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনে ট্যাপম্যাডের পাশাপাশি আকাশ গো অ্যাপে দেখা যাবে খেলা।


বিপিএলে পাকিস্তানের বড় সংখ্যক ক্রিকেটার অংশ নেন, ব্যতিক্রম নয় এবারও। পাকিস্তানে বিপিএল সরাসরি সম্প্রচার করবে এ স্পোর্টস এইচডি। এছাড়া ডিজিটাল প্লাটফর্মের মধ্যে এআরওয়াই জ্যাপ, মাইকো, তামাশা ও ট্যাপম্যাড অ্যাপ সরাসরি দেখাবে বিপিএল।

শ্রীলঙ্কায় ডায়লগের পাশাপাশি পিও টিভি বাংলাদেশ প্রিমিয়ার লিগের সব খেলা দেখাবে। ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া নেপালে ডিশহোম ও আফগানিস্তানে এসওএলএইচটিভি বিপিএল সম্প্রচার করবে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অঞ্চলে উইলো টিভি ও ডিআরএমের মাধ্যমে দেখা যাবে সবগুলো ম্যাচ। ক্যারিবিয়ান অঞ্চলের ২৭ দেশে বিপিএল দেখাবে রাশ স্পোর্টস। এছাড়া মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও বিশ্বের বাকি অঞ্চলে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিনামূল্যে খেলা উপভোগ করা যাবে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর