[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কোহলির বিশ্বরেকর্ড!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ০৯:১২ এএম

ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নিতে ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরেছেন বিরাট কোহলি।

আর ফিরেই ব্যাট হাতে শাসন করছেন ঘরোয়া ক্রিকেটের আঙিনা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে সেঞ্চুরির পর শুক্রবার (২৬ ডিসেম্বর) গুজরাটের বিপক্ষেও খেললেন ৭৭ রানের ঝকঝকে এক ইনিংস। আর এই ইনিংসের মধ্যেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইকেল বেভানকে ছাড়িয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ব্যাটিং গড়ের বিশ্বরেকর্ড নিজের করে নিলেন এই ভারতীয় মহাতারকা।


লিস্ট ‘এ’ ক্রিকেটে (কমপক্ষে ৫০০০ রান করা ব্যাটারদের মধ্যে) দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ গড়ের রেকর্ডটি ছিল সাবেক অজি ফিনিশার মাইকেল বেভানের দখলে। তার ৫৭.৮৬ গড়কে অতিক্রম করেছেন কোহলি। বর্তমানে ৫৭.৮৭ গড় নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন তিনি।


এই তালিকায় তাদের পরবর্তী স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১) এবং রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। তালিকার ৬ ও ৭ নম্বরে রয়েছেন বাবর আজম ও এবি ডি ভিলিয়ার্স।

বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে কোহলির ৬১ বলে ৭৭ রানের (১৩ চার ও ১ ছক্কা) ওপর ভর করে ৯ উইকেটে ২৫৪ রান তোলে দিল্লি। মাঝারি লক্ষ্য তাড়া করতে নামা গুজরাটকে ২৪৭ রানে গুটিয়ে দিয়ে ৭ রানের নাটকীয় জয় পায় দিল্লি। ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর পাশাপাশি ফিল্ডিংয়েও দুটি দুর্দান্ত ক্যাচ নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন কোহলি।

চলতি টুর্নামেন্টে কোহলি শুধু গড়েই নয়, দ্রুততম ১৬ হাজার লিস্ট ‘এ’ রানের মাইলফলকও স্পর্শ করেছেন। এই কীর্তি গড়তে তিনি সময় নিয়েছেন মাত্র ৩৩০ ইনিংস, যেখানে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের লেগেছিল ৩৯১ ইনিংস।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর