[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চমক রেখে পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১২ পিএম

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য দল ঘোষণা করেছে। শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৭ জানুয়ারি, যা চলবে ৯ ও ১১ জানুয়ারি পর্যন্ত ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে।

ঘোষিত দলে এক চমক হলো খাজা নাফে-এর প্রথমবারের ডাক। তবে বড় তারকারা যেমন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদি এই সিরিজে থাকছেন না, কারণ তারা বর্তমানে বিগ ব্যাশে খেলছেন।

ফিরে এসেছেন শাদাব খান, যিনি কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন শেষ করে আবার আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। এছাড়া দলটিতে আছেন সালমান আলী আগার নেতৃত্বে সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, উসমান খান, আবরার আহমেদ এবং ফাহিম আশরাফ।

শ্রীলঙ্কা সফরে পাকিস্তান দল জানুয়ারির প্রথম সপ্তাহে দেশ ছাড়বে এবং সিরিজের তিনটি ম্যাচ খেলবে যথাক্রমে ৭, ৯ ও ১১ জানুয়ারি।

পাকিস্তানের টি-টোয়েন্টি দল
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর