বাবা হলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমাম-উল-হক ও তার স্ত্রী আনমোল মেহমুদ প্রথমবারের মতো বাবা–মা হয়েছেন। তাদের সংসারে জন্ম নিয়েছে একটি কন্যাসন্তান।
রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ইনস্টাগ্রাম আইডিতে নবজাতকের একটি ছবি শেয়ার করে এই সুখবর নিজেই জানান ৩০ বছর বয়সী ইমাম-উল-হক।
পোস্টে এই বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘আমরা একটি কন্যাসন্তান পেয়ে ধন্য হয়েছি—এটি একটি অমূল্য উপহার ও নতুন শুরুর বার্তা। আমাদের জন্য দোয়া করবেন।’
ইমাম-আনমোল দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন ‘ইনারা’। ইমামের ভাষ্য অনুযায়ী, ইনারা শব্দের অর্থ ‘আলোর কিরণ’। তিনি বলেন, ‘সে সত্যিই আমাদের জীবনের আলো।’
উল্লেখ্য, ২০২৩ সালে লাহোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনমোল মেহমুদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমাম-উল-হক। সেই আয়োজনে পাকিস্তান জাতীয় দলের একাধিক ক্রিকেটার উপস্থিত ছিলেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: