বৃষ্টির পেটে শ্রীলঙ্কা-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি
বারবার বৃষ্টির বাধায় ম্যাচ শুরু করার কোনো সুযোগ না থাকায় শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দল এখন সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির দিকে মনোযোগ দেবে।
টানা বৃষ্টির কারণে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাঙ্গিরি দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে টস পর্যন্ত করা সম্ভব হয়নি।
বারবার বৃষ্টির বাধায় ম্যাচ শুরু করার কোনো সুযোগ না থাকায় শেষ পর্যন্ত আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে দুই দল এখন সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টির দিকে মনোযোগ দেবে।
বর্তমানে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। বুধবার একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছিল সফরকারীরা। সেই ম্যাচে ১২৯ রানের লক্ষ্য ২০ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান।
আরও পড়ুন: সপ্তম ম্যাচে এসে জয়ের মুখ দেখল নোয়াখালী
সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: