[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

নানা চড়াই-উতরাই আর রোমাঞ্চকর লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সিলেট পর্ব। দীর্ঘ ১৮ দিনের এই রোমাঞ্চ শেষে টুর্নামেন্টের ভাগ্য এখন নির্ধারিত হবে রাজধানী ঢাকায়।

সিলেট পর্ব শেষ হতেই আসরের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও স্বাগতিক সিলেট টাইটানস।

এবারের বিপিএল শুরু থেকেই ছিল নানা নাটকীয়তায় ঘেরা। রাজনৈতিক সংকট, ভেন্যু পরিবর্তন এবং মাঝপথে টুর্নামেন্ট থমকে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত শঙ্কা থাকলেও সব বাধা পেরিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে প্রথম অংশ। ইতিহাসের প্রথমবারের মতো ঢাকার বাইরে থেকে শুরু হওয়া এই আসরের লিগ পর্বের টানা ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দর্শকদের উপচে পড়া ভিড় আর মাঠের লড়াইয়ে এই ১৮ দিন উত্তাল ছিল চায়ের দেশ সিলেট।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকায় ফিরছে বিপিএল। দর্শক আগ্রহ ব্যাপক। প্রথম ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট। আসরের মেগা ফাইনালসহ মোট দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।

এক নজরে দেখে নেয়া যাক বিপিএলের চলতি আসরের ঢাকা পর্বের ম্যাচগুলোর সময়সূচি-
১৫ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেস, দুপুর ১টা
১৫ জানুয়ারি: রাজশাহী ওয়ারিয়র্স-সিলেট টাইটান্স, সন্ধ্যা ৬টায়

১৬ জানুয়ারি: রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস, দুপুর ২টা
১৬ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স, সন্ধ্যা ৭টা

১৭ জানুয়ারি: রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস, দুপুর ১টা
১৭ জানুয়ারি: চট্টগ্রাম রয়্যালস-ঢাকা ক্যাপিটালস, সন্ধ্যা ৬টা

১৯ জানুয়ারি, ২০২৬: এলিমিনেটর, দুপুর ১টা
১৯ জানুয়ারি, ২০২৬: প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

২১ জানুয়ারি: দ্বিতীয় কোয়ালিফায়ার, সন্ধ্যা ৬টা

২৩ জানুয়ারি: ফাইনাল, সন্ধ্যা ৭টা

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর