[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিপিএলে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নবির ছেলে হাসান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ১৬:০১ পিএম

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মোহাম্মদ নবির ছেলে হাসান ইশাখিলের অভিষেক হয়েছিল আগেই। প্রথম ম্যাচেই সেঞ্চুরির দেড়গোড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। বাবা, আরেক প্রান্তে বসে সেই সেঞ্চুরি দেখবেন, এমন প্রেক্ষাপটও তৈরি হয়েছিল। তবে সেদিন না হলেও আজ রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে আক্ষেপ পূরণ করেন হাসান। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

শেষ পর্যন্ত উইকেটে থেকে ৭২ বলে ১০৭ রান করেন হাসান। বিশতম ওভারে আকিফ জাভেদের প্রথম দুই বলে ছক্কা আর তৃতীয় বলে ডাবলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১০৭* রানের ইনিংসে শুধু বাউন্ডারি থেকে ৮২ রান করেছেন হাসান ইসাখিল। ১১টি ছক্কা, ৪টি চার।

এই প্রথম টি–টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পেলেন হাসান। তাতে তৈরি হলো ইতিহাসও। বিপিএল ইতিহাসে কোনো আফগান ব্যাটারের প্রথম সেঞ্চুরি এটি। চলতি আসরে সব খেলোয়াড়ের মধ্যে দ্বিতীয়। প্রথমটি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।

নোয়াখালী ও হাসান প্রথম ১৫ ওভার ধীরগতিতে খেললেও শেষ ৫ ওভারে বিস্ফোরক ব্যাটিং করে। ৯০ বল শেষে ২ উইকেটে ৯৮ রান তোলা দলটি পরের পাঁচ ওভারে দলটি করেছে ৭৫ রান। নোয়াখালী শেষ দশ ওভারে করেছে ১২৬ রান। হাসান ফিফটি করতে খেলেছিলেন ৫০ বল, তবে পরের পঞ্চাশ করেছেন মাত্র ২০ বলে।

হাসানকে যোগ্য সঙ্গ দিয়েছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে গড়েছেন অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি। শেষ পর্যন্ত হায়দার ৩২ বলে ৪২ রানে অপরাজিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর