সিলেটের কাছে অল্প রানে আটকে গিয়ে বাদ পড়ার শঙ্কায় রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর (হারলেই বাদ) মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। প্রথমে ব্যাট করা রংপুরকে মাত্র ১১১ রানেই থামিয়ে দিয়েছে সিলেট। তাতে ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই ফিকে হেয় গেল রংপুরের।
নিয়মিত উইকেট হারানো রংপুর খেলেছে পুরো ২০ ওভারই, হারিয়েছে ৯ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদের মধ্যে ৩০ রান করেন রংপুরের পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ।
২৯ রানের মধ্যেই ফিরতে হয়েছিল তাওহিদ হৃদয়, ডেভিড মালান, লিটন দাস ও কাইল মেয়ার্সকে। পরবর্তীতে এই বিপর্যয় আর কাটানো যায়নি। মাহমুদউল্লাহ ও খুশদিল ছাড়া দলের হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন কেবল নুরুল হাসান সোহান (২৪ বলে ১৮)।
সিলেটের হয়ে পুরো ৪ ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন খালেদ আহমেদ। ২টি করে উইকেট নেন ক্রিস ওকস ও নাসুম আহমেদ। সমান ওভারে নাসুম ১২ ও ওকস মাত্র ১৫ রান খরচ করেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: