[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৬ ০৯:০১ এএম

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল ছিল ৬টি। তবে আসন্ন আসরকে সামনে রেখে শিয়ালকোট ও হায়দরাবাদ নামে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। এর মধ্যে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির নাম ও লোগো উন্মোচিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিক কামিল খান দলের নাম ও লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন। নিজের এক্স পোস্টে তিনি লিখেছেন,‘আপনারা আন্দাজ করেছিলেন, অপেক্ষা করেছিলেন। এবার গর্বের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, শিয়ালকোট স্ট্যালিয়নজ।’

এর আগে, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত নিলামে ১৮৫ কোটি পাকিস্তানি রুপি দিয়ে পিএসএলের নতুন ফ্র্যাঞ্চাইজি কিনেছিল ওজেড ডেভেলপার্স। পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিক, ‘পাকিস্তান সুপার লিগের যাত্রার অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত।’

উল্লেখ্য, পিএসএলের ১১তম আসর ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে। এ বছর লিগের ভেন্যু তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ফয়সালাবাদের নাম, যার মাধ্যমে শহরটি আবারও বড় ক্রিকেটের আলোয় ফিরছে এবং লিগের জাতীয় পরিসর আরও বিস্তৃত হচ্ছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর