[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ভারতে মাস্ক পরে খেলতে বাধ্য হলেন সরফরাজরা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৬:০১ এএম

রঞ্জি ট্রফিতে দিল্লির বিপক্ষে ম্যাচের প্রথম দিনেই দূষণের কারণে মাস্ক পরতে বাধ্য হলেন স্বাগতিক মুম্বাই দলের কয়েকজন খেলোয়াড়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এমসিএ–বিকেসি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের সময় নির্মাণকাজজনিত দূষণে খেলোয়াড়দের শ্বাস নিতে সমস্যা হয় বলে জানা গেছে। খবর এনডিটিভির।

মুম্বাই ও ভারতের ব্যাটার সরফরাজ খান, তার ছোট ভাই মুশির খান এবং স্পিনার হিমানশু সিংকে তৃতীয় সেশনে ফিল্ডিং করার সময় মুখে মাস্ক পরতে দেখা যায়। এদিন মুম্বাইয়ে বায়ুমান সূচক (একিউআই) ছিল প্রায় ১৬০, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এমন পরিস্থিতিতেও মাঠে খেলা চালিয়ে যান খেলোয়াড়রা।

যদিও সাম্প্রতিক সময়ে মুম্বাই শহরে দূষণের মাত্রা বেশি থাকছে, তবুও খেলার সময় ক্রিকেটারদের মাস্ক পরা খুব একটা দেখা যায় না। তবে এমসিএ–বিকেসি গ্রাউন্ডের একেবারে পাশেই চলমান একটি বহুতল ভবনের নির্মাণকাজ পরিস্থিতিকে জটিল করে তোলে। বৃহস্পতিবার দুপুরে নির্মাণস্থল থেকে উড়ে আসা ধুলোবালির কারণে দূষণের মাত্রা বেড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রায় আধা ঘণ্টার মতো সময় ওই তিন খেলোয়াড় ফিল্ডিং করার সময় মাস্ক ব্যবহার করেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা মাস্ক খুলে ফেলেন।

এ বিষয়ে মুম্বাইয়ের পেসার মোহিত আভাস্থি বলেন, ‘এ নিয়ে কোনো ঠাট্টা-মশকরা হয়নি। এখানে নতুন ভবনের নির্মাণকাজ চলছে। এর কারণেই খেলোয়াড়রা দূষণের প্রভাব অনুভব হয়েছিল এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই তারা মাস্ক পরেছিল।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর