[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইপর্ব

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের ছয়ে ছয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয় ম্যাচে জয় পেল বাংলাদেশ নারী দল। শুক্রবার (৩০ জানুয়ারি) স্কটল্যান্ডকে বিধ্বস্ত করেছে নিগার সুলতানার দল।

নেপালের কীর্তিপুরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৯ উইকেটে ১০১ রানে থামে স্কটিশরা। তাতে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।


টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনার দিলারা আক্তার ২৮ বলে ৩৯ আর জোয়াইরিয়া ফেরদৌস করেন বল সমান ২২ রান। তিন নম্বরে নেমে ১০ বলে ১৫ করে রানআউট হন শারমিন আক্তার। এরপর ১০০ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর সোবহানা মোস্তারি। দুজনই ঝড়ো ব্যাটিং করেছেন।

তবে ফিফটি মিস করেন সোবহানা। ২৩ বলে ৭ চার আর ২ ছক্কায় ৪৭ রানে আউট হন তিনি। ৩৫ বলে ৫৬ রানের হার না মানা ইনিংসে ৫টি চার আর ৩টি ছক্কা হাঁকান নিগার।

জবাবে শুরু থেকেই বিপদে পড়ে স্কটল্যান্ড। বাংলাদেশের বোলারদের তোপে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত পিপা স্প্রাউলের ২৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে টেনেটুনে একশর ঘর পার করে স্কটিশরা।

বাংলাদেশের মারুফা আক্তার ২৫ রানে ৩টি, স্বর্ণা আক্তার ১৩ রানে নেন ২টি উইকেট।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর