[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

হুইলচেয়ার জাতীয় ক্রিকেট বাছাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২ পিএম

কেউ পোলিওতে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত, কারো স্থায়ীভাবে স্পাইনাল কর্ড ইনজুরি, আবার কেউ সড়ক দুর্ঘটনায় পা হারিয়েছেন। জন্মগত শারীরিক প্রতিবন্ধিও রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের উদ্যোগে এমন প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে জাতীয় দল গঠনের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সবাই খেলেছেন হুইলচেয়ারে বসে।

সোমবার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে দুই দিনব্যাপী বাছাই পর্বে চারটি দল পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমার হয়ে অংশ নিচ্ছেন হুইলচেয়ার জাতীয় ক্রিকেট দল বাছাইয়ে। বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের সদস্য সচিব ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মো. সানোয়ার হোসেন, নির্বাহী সদস্য ড. মারুফ আহমেদ মৃদুল এবং মো. মনিরুজ্জামান টুর্নামেন্টে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

প্রথম দিনে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মেঘনা (১৪৫/৪) ৪৬ রানে হারায় পদ্মাকে (৯৯/২)। দ্বিতীয় ম্যাচে যমুনা (৮৯/৩) সাত উইকেটে হারিয়ে দেয় সুরমাকে (৮৭/৫)। আরেক ম্যাচে সুরমা (৮৬/২) আট উইকেটে হারিয়েছে পদ্মাকে (৮৩/৫)। আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর