[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান কি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে, কী আছে নিয়মে?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মানুষের কৌতূহল এখন মাঠের খেলা নিয়ে। যখন চুলচেড়া বিশ্লেষণ করার কথা দলগুলোকে নিয়ে, তখন সবাই ব্যস্ত পাকিস্তান ভারত ম্যাচের ভবিষ্যৎ নিয়ে।

ভারতে বিপক্ষে ম্যাচ নিয়ে এবার ভিন্ন ভূমিকায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের কথা বললেও, নারী এশিয়া কাপ রাইজিং স্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান 'এ' দল। এমন দ্বৈত আচরণে সমালোচনার মুখে মহসিন নাকভির বোর্ড। এদিকে, পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা তা নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে মানুষের কৌতূহল এখন মাঠের খেলা নিয়ে। যখন চুলচেড়া বিশ্লেষণ করার কথা দলগুলোকে নিয়ে, তখন সবাই ব্যস্ত পাকিস্তান ভারত ম্যাচের ভবিষ্যৎ নিয়ে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কটের কথা থাকলেও, নারী এশিয়ান কাপ রাউজিং স্টার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান নারী 'এ' দল। মজার বিষয় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটি হওয়ার কথা ছিলো। একই দিনে নারী এশিয়ান কাপ রাইজিং স্টারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তানের নারীরা।

ছেলেদের ম্যাচ বয়কটের কথা শোনা গেলেও, নারী 'এ' দলের এই ম্যাচ নিয়ে নিশ্চুপ ভূমিকায় পিসিবি। থাইল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্ট সামনে রেখে নারী 'এ' দল ঘোষণা করা হলেও, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো আলোচনা হয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যা নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।

এদিকে, এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত না জানালেও, এমন সমস্যা সমাধানে আগে থেকেই পর্দার আড়ালে সমোঝোতার চেষ্টায় আইসিসি। কারণ টুর্নামেন্টের আর্থিক আয়ের বড় একটি অঙ্ক নির্ভর করছে এ ম্যাচের ওপর। তাই পাকিস্তানের সিদ্ধান্ত থেকে সরে আসতে সব ধরনের চেষ্টা চালাবে আইসিসি। এখন প্রশ্ন একটাই, পাকিস্তান কি বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে কিনা। আইসিসির নিয়মেই বা কি আছে।

নির্দিষ্ট কোনো ম্যাচ না খেলা নিয়ে আইসিসির নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এতে যদি এক ম্যাচ নাও খেলা হয়, তাতে পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কোনো নিয়ম নেই। যদি শেষ পর্যন্ত ম্যাচ খেলতে পাকিস্তান অস্বীকৃতি জানায়, তাহলে ম্যাচটি ওয়াকওভার হিসেবে গণ্য হবে। এতে ২ পয়েন্ট পেয়ে জয়ী হবে ভারত। তবে এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাবে আইসিসি। আর সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসির শাস্তির মুখেও পড়তে পারে পিসিবি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর