[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনামূল্যে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিনা মূল্যে দেখা যাবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক ঘোষণায় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে অনুষ্ঠেয় পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি দর্শকরা কোনো টিকিট ছাড়াই উপভোগ করতে পারবেন।

এক বিবৃতিতে এসএলসি বলেছে, ‘আগামীকাল কলম্বোর এসএসসি গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সে অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৫ ও ৭ নম্বর গেট খোলা থাকবে। পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি সকাল ১১টায় শুরু হওয়ার কথা।’

এদিকে, উদ্বোধনী ম্যাচটি বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হওয়ার শঙ্কাও রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাব্যতা ধরা হয়েছে ৮৩ শতাংশ, আর বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে প্রায় ৪.২ মিলিমিটার।

পাকিস্তান ও নেদারল্যান্ডস এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার মুখোমুখি হয়েছে। দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। এখনো পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে কোনো জয় নেই নেদারল্যান্ডসের।

দুই দলের স্কোয়াড

পাকিস্তান: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

নেদারল্যান্ডস: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিডে, আরিয়ান দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বেক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ফন ডার মারভে, পল ফন মিকেরেন ও সাকিব জুলফিকার।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর