[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়া ছেড়ে যে কারণে দুবাইয়ে পাড়ি জমালেন ব্রেট লি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:০২ এএম

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার ব্রেট লি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই এই খবর জানিয়েছেন এবং দুবাইয়ে স্থানান্তরের কারণও তুলে ধরেছেন। তথ্য সামা টিভির।

পোস্টে ব্রেট লি জানান, কাজের সূত্রে দুবাইয়ে যাতায়াত থেকেই তার নতুন যাত্রার শুরু। সময়ের সঙ্গে সঙ্গে সেই সফরগুলো বড় সুযোগে রূপ নেয় এবং শেষ পর্যন্ত দুবাইকেই নিজের নতুন ঠিকানা হিসেবে বেছে নেন তিনি।

দুবাইকে লি বর্ণনা করেছেন এমন একটি শহর হিসেবে, যেখানে রয়েছে ‘নতুন সুযোগ, অসাধারণ মানুষ, পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর সুযোগ এবং তুলনাহীন জীবনযাপন।’ তিনি আরও জানান, সেখানে কাটানো প্রতিটি মুহূর্তই তিনি উপভোগ করছেন।

ব্রেট লি জানান, তার সন্তানরা দুবাইয়ে ভালোভাবে বেড়ে উঠছে, এখানকার স্কুলগুলোর মান উন্নত এবং চারদিকে খেলাধুলার পরিবেশ রয়েছে।

যদিও অস্ট্রেলিয়াকে নিজের ঘর বলে ডাকতেই তিনি সবসময়ই গর্ববোধ করেন বলে উল্লেখ করেন সাবেক এই তারকা পেসার। অস্ট্রেলিয়ায় গড়ে তোলা জীবন ও অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ বলেও জানান লি। একই সঙ্গে তিনি জানান, দুবাই এমন একটি জায়গা, যেখানে সবকিছুই সম্ভব বলে মনে হয়।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর