[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে। এর ফলে বড় ক্ষতির হাত থেকে বাঁচল আইসিসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

বিশ্বকাপ বয়কট থেকে ইউটার্ন নিয়েছে পাকিস্তান। অনেক বৈঠকের পর পাকিস্তান সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলতে নামবে। যদিও তারা রাজি হয়েছে বাংলাদেশ তাদের অনুরোধ করার পরেই। তবে শুধু ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নয়। এই ম্যাচ হওয়ার ফলে আইসিসি থেকে শুরু করে একাধিক সংস্থা বড় ক্ষতির হাত থেকে বাঁচল। সম্প্রতি সেই রিপোর্টটাও সামনে এল।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার ফলে আইসিসি ১৪৬০ কোটি টাকা ক্ষতির হাত থেকে বাঁচল। রিপোর্টে লেখা হয়, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ব্রডকাস্টিং, গেট মানি ও স্পনসরশিপ থেকে আইসিসির ১৭৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হতো।’

শুধু এই অঙ্কটাই নয়। এর সঙ্গে আরও একাধিক ব্যবসা যুক্ত। যেমন মুম্বই থেকে কলম্বোর বিমানে রাউন্ড ট্রিপের ভাড়া এখন ১০ থেকে ৬০ হাজার টাকায় গিয়ে স্পর্শ করেছে। অর্থাৎ, কেউ যদি মুম্বই থেকে কলম্বোয় গিয়ে আবার ফিরতে চান, তা হলে তাঁকে এই পরিমাণ টাকা দিতে হবে।

পাকিস্তানের সিদ্ধান্ত বদল নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ক্রিকেটার মদন লাল জানান, পাকিস্তান বুঝতে পেরেছিল তারা কতটা ক্ষতির মুখে পড়ত, তাই তারা বয়কট করেনি। সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন বা পরে পাকিস্তানকে ইউটার্ন নিতেই হতো। কারণ না খেললে ওরা বড় ক্ষতির মুখে পড়ত। অন্যদিক থেকে ওদের জরিমানা দিতে হতো। সেই সময়ে বড় প্রশ্ন ছিল, আইসিসি কী করবে? আমার মনে হয়, ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হয়ে পাকিস্তান ঠিক সিদ্ধান্ত নিয়েছে।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর