[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসএল নিলাম

সাকিবকে কিনল না নেউ, অবিক্রিত নাহিদ রানাও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে সবশেষ মৌসুমে খেলেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবারের মৌসুমে তাকে কেনার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। দল পাননি বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানাও।

নিলামে নাহিদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। গত বছর পেশোয়ার জালমির হয়ে খেলেছিলেন তিনি। অন্যদিকে, সাকিবের ভিত্তিমূল্য ছিল ৪ কোটি ২০ লাখ পাকিস্তানি রুপি।

সাকিব আর নাহিদ না পেলেও চড়া দামে দল পেয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৩ কোটি পাকিস্তানি রুপিতে রিশাদকে কিনে নিয়েছে রাওয়ালপিন্ডি। নিলামে বাংলাদেশি এই স্পিনারের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। করাচির সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই পেয়েছে রিশাদকে। গত বছর লাহোরের হয়ে খেলেছিলেন তিনি।

পিএসএলের ঐতিহাসিক এই নিলামে নিবন্ধন করেছেন ৮৭৯ জন স্থানীয় ও বিদেশি ক্রিকেটার। তাদেরকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছে – প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং এমার্জিং।

আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়দের এই 5 ক্যাটাগরি থেকে বেছে নিয়ে দল গঠন করবে। যেখানে একটি দলের সর্বোচ্চ বাজেট সীমা ১.৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

পিএসএলের স্কোয়াড সাইজ ন্যূনতম ১৬ এবং সর্বাধিক ২০ জন খেলোয়াড়। ১৬ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৫ জন বিদেশি নেয়া যাবে। ১৭–১৮ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৬ জন বিদেশি এবং ১৯–২০ খেলোয়াড়ের স্কোয়াডে সর্বাধিক ৬ জন বিদেশি নেয়া যাবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর