[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

পিএসএলে দল পাওয়া ৪ বাংলাদেশির পারিশ্রমিক কত?

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২ এএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরু হবে আগামী মাসে। তার আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়ে গেল নিলাম।

যেখানে ৩ বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। আর নিলামের আগেই দল পেয়ে যান মোস্তাফিজুর রহমান। আসন্ন পিএসএলে এই ৪ ক্রিকেটারের পারিশ্রমিক কত, এক নজরে দেখে নেয়া যাক।

মোস্তাফিজুর রহমান

পিএসএলের নিলামের আগেই লাহোর কালান্দার্স দলে টানে মোস্তাফিজকে। টাইগার পেসারকে দলে নিয়েই ঘোষণা দেয় দলটি। আইপিএলে দল পাওয়ার পর আবার তাকে বাদ দেয়া হয়। ফলে লাহোর মোস্তাফিজের নাম ঘোষণা করার পরই বাংলাদেশি সমর্থকরা উল্লাসে মাতে। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির বা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার বাংলাদেশি টাকায় সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে নিয়েছে লাহোর।

পারভেজ ইমন

টাইগার ব্যাটার পারভেজ হোসেন ইমনকেও দলে টেনেছে লাহোর। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন তিনি। ২৩ বছর বয়সি এই ব্যাটারকে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দলে নিয়েছে লাহোর।

নাহিদ রানা
নিলামে প্রথম ডাকে কোনো দল কিনতে আগ্রহ দেখায়নি রানাকে। তবে দ্বিতীয় ডাকে এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। ইমনের মতোই ৬০ লাখ পাকিস্তানি রুপিতে রানাকে নিয়েছে পেশোয়ার। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি।

রিশাদ হোসেন
গত পিএসএলে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন রিশাদ হোসেন। তবে এবার তিনি নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার বেশি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর