বিসিএলের সূচি প্রকাশ, দেখে নিন ৪ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড
ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ মাঠে গড়াবে চার দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ফাইনাল বাদে সবগুলো ম্যাচই হবে বগুড়া এবং রাজশাহীতে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের৷
এবারের বিসিএলে সেন্ট্রাল জোনের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন, সাউথ জোনের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইস্ট জোনের নেতৃত্ব দেবেন ইয়াসির আলী। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দলে নেই তাসকিন আহমেদ। আর ইনজুরির কারণে টুর্নামেন্টে থেকে ছিটকে গেছেন মাহমুদুল হাসান জয়।
বিসিএলের ৪ দলের স্কোয়াড-
ইস্ট জোন : পারভেজ হোসাইন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মুমিনুল হক, ইয়াসির আলী (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসাইন দীপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান, নাইম হাসান সাকিব।
নর্থ জোন : তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী হাসান, এসএম মেহরব হোসাইন অহিন, তাইজুল ইসলাম, রিশাদ হোসাইন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, আবদুল গাফ্ফার সাকলাইন।
সেন্ট্রাল জোন : সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসাইন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল, মারুফ মৃধা, ওয়াসি সিদ্দিকী।
সাউথ জোন : সৌম্য সরকার, আনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোঃ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, সামিউন বশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রাজা, রুয়েল মিয়া, স্বাধীন ইসলাম।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: