[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২ পিএম

কানাডার তরুণ ব্যাটার যুবরাজ সিং সামরার ঐতিহাসিক সেঞ্চুরি স্মরণ করিয়ে দিল ভারতের বিশ্বকাপজয়ী কিংবদন্তি যুবরাজ সিংকে। নামের সঙ্গে মিল রেখে তিনিও দেখালেন দুর্দান্ত সাহস ও আগ্রাসন, করলেন দারুণ এক সেঞ্চুরি।

যদিও শেষ পর্যন্ত তা দলের জয়ে কাজে আসেনি। রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের ফিফটিতে কানাডার দেয়া ১৭৪ রানের লক্ষ্য ৮ উইকেট ও ২৯ বল হাতে রেখেই পেরিয়ে যান নিউজিল্যান্ড। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করল ব্লাক ক্যাপসরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) টি-২০ বিশ্বকাপে গ্রুপ ‘ডি’র গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৯ বছর বয়সী যুবরাজ খেলেন ঝলমলে ১১০ রানের ইনিংস। মাত্র ৫৮ বলে শতরান পূর্ণ করে তিনি হয়ে যান টি-২০ বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। তার ৬৫ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। এর আগে চলতি আসরেই তিনি সবচেয়ে কম বয়সে ফিফটির নজির গড়েছিলেন।

নিউজিল্যান্ডের তারকা বোলারদের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন যুবরাজ। পাওয়ারপ্লের শেষ ওভারে জেমস নিশামের বিপক্ষে ১৮ রান তুলে চাপে ফেলেন। মাত্র ৩৬ বলে ফিফটি পূর্ণ করে ইনিংসকে বড় করার ভিত্তি গড়ে দেন তিনি।

অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার সঙ্গে তার ১১৬ রানের উদ্বোধনী জুটি ছিল টি-২০ বিশ্বকাপে কোনো অ্যাসোসিয়েট দলের হয়ে ফুল মেম্বার দলের বিপক্ষে সর্বোচ্চ প্রথম উইকেট জুটি। বাজওয়া করেন ৩৬ রান, তবে পুরো আলো কেড়ে নেন যুবরাজইই।

সেঞ্চুরির পথে ভাগ্যও ছিল তার সহায়। ৯১ রানে ম্যাট হেনরি এবং ১০৭ রানে নিশামের হাতে জীবন পান তিনি। শেষ পর্যন্ত তার অনবদ্য ইনিংসেই কানাডা তোলে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি কানাডার স্বপ্ন ভেঙে দেয়। ফিলিপস ২২ বলে ফিফটি করে নিউজিল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। তারা ১৫.১ ওভারেই ৮ উইকেটে জয় নিশ্চিত করে। ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন ফিলিপস। আরেক পাশে ৩৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন রাচিন রবীন্দ্র।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর