[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এক বিজ্ঞাপন বানিয়ে এখন নিজেরাই লজ্জার মুখে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২ পিএম

প্রতি বিশ্বকাপ এলেই নানা ধরনের বিজ্ঞাপন তৈরি করে ভারত। যেখানে নানা প্রতিপক্ষকে ছোটভাবে উপস্থাপন করা হয়। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটি বিজ্ঞাপন তৈরি করেছিলো ভারত। যেখানে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা ব্যঙ্গ করা হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রোটিয়াদের কাছে হারের পর এখন সেই বিজ্ঞাপন আলোচনায় এসেছে এবং তা নিয়ে লজ্জার মুখে পড়েছে ভারত নিজেই।

স্টার স্পোর্টস একটি ‘কাপকেক’ নিয়ে বিজ্ঞাপন তৈরি করে। বিজ্ঞাপনটিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যঙ্গ করে তৈরি করে তুমুল সমালোচনার মুখে পড়ে এবং পরে তা সরিয়ে নেয় স্টার স্পোর্টস।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে উত্তেজনা বাড়াতে স্টার স্পোর্টস একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছিল। একটি ক্যাফে-ভিত্তিক সেই ভিডিওতে দেখা যায়, একজন ভারতীয় সমর্থক কাপকেক নিয়ে দক্ষিণ আফ্রিকার এক সমর্থককে ট্রল করছেন এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়াদের পরাজয়ের কথা মনে করিয়ে দিচ্ছেন।

তবে রোববার দক্ষিণ আফ্রিকার কাছে বাজেভাবে হারের পর ভারতকেই এখন সকলে হাসির পাত্র বানিয়েছে। বিতর্কের মুখে পরে স্টার স্পোর্টস তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। তবে এটি ম্যাচের আগে না পরে সরানো হয়েছে তা স্পষ্ট নয়।

এদিকে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়টি ছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর আইসিসি টুর্নামেন্টে ভারতের টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারার ইতি। একই সঙ্গে বড় ব্যবধানে হারের কারণে ভারতের নেট রানরেট নেমে গেছে -৩.৮০০-তে। এখন সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে স্বাগতিক ভারত।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর