[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

এবার বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরছেন নিউজিল্যান্ড তারকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০২ পিএম

টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই দেশে ফিরছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে স্ত্রী হলির পাশে থাকতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতেই দেশে রওনা দেবেন তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, দল সেমিফাইনালে উঠতে পারলে হেনরি পুনরায় টুর্নামেন্টে যোগ দিতে পারেন।

প্রধান কোচ রব ওয়াল্টার হেনরির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রথমত, ম্যাট ও হলির দ্বিতীয় সন্তানের আগমনে আমরা সবাই ভীষণ আনন্দিত। এটি তাদের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা তাদের জন্য শুভকামনা জানাই।’

শুক্রবার ইংল্যান্ডকে হারাতে পারলে নিউজিল্যান্ড সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। তবে হারলে সেমিফাইনালের ভাগ্য নির্ভর করবে শনিবার সহ-আয়োজক শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার সুপার এইটস ম্যাচের ফলের ওপর।


রব ওয়াল্টার আরও বলেন, ‘এখনও অনেক কিছু নির্ভর করছে সামনের ম্যাচগুলোর ওপর। তবে আমরা আশা করছি সবকিছু দলের পক্ষে যাবে এবং ম্যাটকে টুর্নামেন্টের শেষ পর্বে আবারও মাঠে দেখতে পাব।’

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর