[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ শিরোপার সুবাস পাচ্ছে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬ ২২:০৩ পিএম

ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে দাঁড়াতেই দিচ্ছে না ভারত। প্রথমে ব্যাট করে কিউইদের সামনে ২৫৬ রানের বিশাল লক্ষ্য দেয় সূর্যকুমার যাদবের দল। জবাব দিতে নেমে এক শ রান করার আগেই ৫ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড।

ভারতীয়দের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন অক্ষর প্যাটেল-জাসপ্রিত বুমরাহরা। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে এক টিম সেইফার্ট ছাড়া কেউই সুবিধা করতে পারছেন না। ২৬ বলে ৫২ রান করে আউট হয়েছেন সেইফার্ট। এক পর্যায়ে ৭২ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তাতে শিরোপার সুবাস দেখতে শুরু করে সূর্যকুমার যাদবের দল।

এর আগে, নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানে থামে ভারত। টি-টোয়েন্টিতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

নিউজিল্যান্ডের বোলারদের ওপর এদিন রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ভারতের প্রথম ৩ ব্যাটার। প্রথম তাণ্ডব শুরু করেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা। ১৮ বলে ফিফটি করা এই ক্রিকেটার ফিরে গেছেন তার পরপরই (২১ বলে ৫২)।

এদিন পাওয়ার প্লের ৬ ওভারেই ৯২ রান করে ভারত। এই সময়েই নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন অভিষেক। মাত্র ১৮ বলেই নিজের অর্ধশতরান তুলে নিয়েছেন তিনি। যেখানে ৬টি চারের সঙ্গে আছে ৩টি ছক্কার মার।

আরেক পাশে স্যামসন অভিষেকের তুলনায় কিছুটা ধীরগতিতে ব্যাট করেছেন। ডানহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরি করেছেন ৩৩ বলে। অর্ধশতরান করার পথে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫টি চার ও ৮ ছক্কায় ৮৯ রান করেন এই ব্যাটার।

তিনে নামা ইশান কিষাণ এদিনও দেখান নিজের অগ্নিমূর্তি। একের পর এক বোলারদের সীমানার ওপারে আছড়ে ফেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ২৩ বলে। ২৫ বলে ৫৪ করে থামেন তিনি।

তবে ১৫ ওভারের পরপরই ভারত দ্রুত উইকেট হারায়। রান তোলায়ও এসময় গতি কমে আসে। সাঞ্জু স্যামসন, ইশান কিষাণদের সঙ্গে আউট হন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবও। তবে শেষদিকে দুবের ৮ বলে ২৬ রানের ক্যামিওতে আড়াই শ পার করে ভারত।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর