[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতে কেমন হতে পারে একাদশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ১২:০৩ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দুর্দান্ত জয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের শুরুতে পাকিস্তানের নতুন খেলোয়াড়দের নিয়ে যত প্রত্যাশা ছিল, তা ভেস্তে দিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

প্রথম ম্যাচে পাকিস্তানের দেয়া মাত্র ১১৫ রানের লক্ষ্য বাংলাদেশ মাত্র দুই উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখেই পেরিয়ে যায়। বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান দুর্দান্ত ব্যাটিং করে ৪২ বলে অপরাজিত ৬৭ রান করেন। এছাড়া অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বল হাতে ৩ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে শেষবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলা তানজিদ হাসানের দিকে দ্বিতীয় ম্যাচেও থাকবে সবার নজর। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটেও তিনি ভালো ফর্মে ছিলেন। অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও ৮ নম্বরে নেমে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। তাই দ্বিতীয় ম্যাচে তাকে উপরের দিকে ব্যাট করানোর সম্ভাবনাও রয়েছে।

দুই দলের একাদশ
বাংলাদেশ একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে। সম্ভাব্য দলে রয়েছেন—সাইফ হাসান, তানজিদ হাসান, নাজুমল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান দলে পেস আক্রমণ শক্তিশালী করতে হারিস রউফকে দলে নেয়া হতে পারে। সম্ভাব্য দলে আছেন—সাহিবজাদা ফারহান, মাআজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ ও আবরার আহমেদ।

পিচ ও আবহাওয়া
মিরপুরের উইকেটে বাউন্স ও পেস সহায়তা ছিল, যার সুযোগ নিয়েছেন বাংলাদেশের পেসাররা। দ্বিতীয় ম্যাচেও একই ধরনের উইকেট পাওয়া গেলে পাকিস্তানি পেসাররা তা কাজে লাগাতে চাইবে। তবে ম্যাচের দিনে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর