[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

আপনি কি জানেন, রোজা রাখেন জয়াসুরিয়াও!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:০৩ এএম

পবিত্র রমজান মাস মানেই আত্মসংযম, ধৈর্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। সারা বিশ্বের মুসলিমরা সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। এই পবিত্রতার বার্তা শুধু মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছুঁয়ে যায় ভিন্ন ধর্মাবলম্বীদের হৃদয়ও। এরই এক উজ্জ্বল উদাহরণ শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার জয়াসুরিয়া। মুসলিম বন্ধু ফারভিজ মাহারুফসহ অন্যান্যদের সঙ্গে ইফতারের টেবিলে বসে আছেন—মাগরিবের আজানের অপেক্ষায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় পোস্ট করা সেই ছবির ক্যাপশনে জয়াসুরিয়া লেখেন, 'আজ রমজানে বন্ধুদের সঙ্গে রোজা রাখলাম—এই প্রথাটি আমি আমার খেলার দিনগুলো থেকে পালন করে আসছি এবং এই ঐতিহ্য এখনও চলছে।'

জয়াসুরিয়ার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে ব্যাপকভাবে। ধর্মীয় সম্প্রীতি ও বন্ধুত্বের এমন উদাহরণ অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।

বর্তমানে কোচিং ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন জয়াসুরিয়া। যদিও শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, তবুও নতুন কোনো দায়িত্বের খোঁজে রয়েছেন তিনি। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল, তাকে বাংলাদেশের কোচিং প্যানেলে দেখা যেতে পারে—যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর