[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

সিরিজ সমতায় দক্ষিণ আফ্রিকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১৮:০৩ পিএম

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতেই ২-২ ব্যবধানে সিরিজ সমতায় ফিরেছে প্রোটিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৪৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ডের ইনিংস।

ওয়েলিংনটনে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। কোনো রান না করেই সাজঘরের পথ ধরেন ওপেনার উইয়ান মুল্ডার।

শুরুর চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন ওপেনার টনি জর্জি ও কনোর এস্থারহুইজেন। ২১ বলে ২৩ রান করে আউট হন জর্জি। এদিকে ফিফটির দেখা পেয়েছেন কনোর। আউট হওয়ার আগে করেন ৫৭ রান। ৩৬ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া রুবেন হারমান ২৮, ডিয়ান ফরেস্টার ১৯, জেসন স্মিথ ১৯ ও জর্জ লিন্ডে ১৪ রান করেন।

নিউজিল্যান্ডের হয়ে কাইল জেমিসন সর্বোচ্চ দুটি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন তিনজন বোলার।

রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৫ বলে ৯ রান করে আউট হন ক্যাটেন ক্লার্ক। আরেক ওপেনার টিম রবিনসন আউট হওয়ার আগে করেন ৩২ রান। আর দ্বিতীয় উইকেটে নেমে ১৬ বল খেলে ২৬ রান করেন ড্যান ক্লেভার। এদিকে নিক কেলি আউট হন ব্যক্তিগত ১৯ রানে।

এরপর দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি কেউই। ব্যাট হাতে বেভন জ্যাকভ ৩, জেমস নিশাম ৬, ম্যাককনি ১০, জশ ক্লার্কসন ১০, জ্যাকারি ফোলকস ৭, কাইল জেমিসন ১৩ এবং বেন সিয়ার্স ২ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েৎজি তিনটি উইকটে নেন। দুটি করে উইকেট নেন তিনজন বোলার।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর