[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

যেখানে একবিন্দুতে মিলেছে মুম্বাই ও পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৯:০৩ এএম

কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএলের ১৯তম আসর শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)। রেকর্ড ষষ্ঠ শিরোপার লক্ষ্যে মাঠে নামা মুম্বাই এদিন একটি ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করেছে।

টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ম্যাচ খেলা প্রথম ফ্র্যাঞ্চাইজি এখন মুম্বাই। আর আন্তর্জাতিক, ফ্র্যাঞ্চাইজি ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে এই কৃতিত্ব অর্জনকারী দলগুলোর মধ্যে এখন তৃতীয় দল মুম্বাই। এই রেকর্ডে আগে থেকেই রয়েছে পাকিস্তান এবং ইংল্যান্ডের কাউন্টি দল সমারসেটের নাম। দুই দলই খেলেছে ৩০৩টি করে ম্যাচ। তথ্য এনডিটিভির।

আইপিএলের দলগুলোর মধ্যে ম্যাচ সংখ্যার হিসেবে মুম্বাই বর্তমানে দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২৮৭ ম্যাচ)। এরপর রয়েছে কেকেআর (২৮১ ম্যাচ)। ১৮টি আইপিএল মৌসুমে মুম্বাই খেলেছে ২৭৭টি ম্যাচ, পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে পাঁচ মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটি খেলেছে আরও ২২টি ম্যাচ।

২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে মোট পাঁচটি শিরোপা জিতে মুম্বাই আইপিএলের সবচেয়ে সফল দলগুলোর একটি। সেখানে তাদের সমকক্ষ চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

ষষ্ঠ শিরোপার খোঁজে থাকলেও মুম্বাই তাদের মৌসুমের প্রথম ম্যাচে বাজে রেকর্ড ধরে রাখছে। সর্বশেষ ২০১২ সালে তারা উদ্বোধনী ম্যাচে সিএসকেকে হারিয়েছিল। এরপর গত ১৮টি উদ্বোধনী ম্যাচে তারা জিতেছে মাত্র চারটি এবং হেরেছে ১৪টি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর