[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬ ১৬:০৪ পিএম

নির্বাচনে অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করবে।

এনএসসির তদন্ত কমিটি জানিয়েছে, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপে বিসিবি নির্বাচনে অনিয়ম করা হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ম বহির্ভূতভাবে কাউন্সিলর বানানো হয়েছে।

বর্তমান কমিটি ভেঙে দিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটির নাম প্রস্তাব করেছে এনএসসি।

আজ (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর