[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

২ বছর পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী দুই আসর থেকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। খবর জিও সুপারের।

মুজারাবানির মূলত পিএসএলের ১১তম আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিল। তবে পরে তিনি সরে দাঁড়িয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ গ্রহণ করেন এবং কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন। কলকাতায় বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের দল ছেড়ে যাওয়ার ফলে সৃষ্ট শূন্যস্থান পূরণ করেন মুজারাবানি।

পিসিবি জানিয়েছে, মুজারাবানির চুক্তিভঙ্গের বিষয়টি নিয়ে বিস্তারিত শৃঙ্খলাবিষয়ক পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডের মতে, এ ধরনের আচরণ লিগের পেশাদার কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে।

এক বিবৃতিতে পিসিবি জানায়, পেশাদার ক্রিকেটের ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও চুক্তির নিশ্চয়তা। এখানে স্পষ্ট প্রস্তাব ও শর্তাবলীতে সম্মতির পরও খেলোয়াড়টি তা উপেক্ষা করে অন্য চুক্তিতে যুক্ত হওয়ায় এটি চুক্তিভঙ্গের শামিল।

পিসিবি নিশ্চিত করেছে, এই নিষেধাজ্ঞা চুক্তিভঙ্গের গুরুত্ব বিবেচনায় নিয়ে আরোপ করা হয়েছে এবং আগামী দুই মৌসুমে তা কার্যকর থাকবে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর