[email protected] সোমবার, ২০শে জুলাই ২০২৬
৪ঠা শ্রাবণ ১৪৩৩

টুর্নামেন্টের মাঝপথে লঙ্কান পেসারকে দলে নিলো সানরাইজার্স

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ১২:০৪ পিএম

চোটের কারণে ইংলিশ পেসার ব্রাইডন কার্স দ্রুত সেরে উঠবেন—এমন আশায় ছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে কোচ ড্যানিয়েল ভেট্টরির সেই প্রত্যাশা পূরণ হয়নি। ফলে বাধ্য হয়ে বদলি হিসেবে শ্রীলঙ্কার বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ২০১৬ আইপিএল চ্যাম্পিয়নরা জানায়, ২৫ বছর বয়সি মাদুশাঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে নেয়া হয়েছে। নিলামের আগে কার্সকে ধরে রাখলেও আসর শুরুর আগেই নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতে চোট পান তিনি, যার কারণে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে।

দ্রুত পুনরুদ্ধারের আশা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত বিকল্প খুঁজতে বাধ্য হয় হায়দরাবাদ। এই সুযোগেই দলে জায়গা পান মাদুশাঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার হয়ে ইতোমধ্যে ১ টেস্ট, ২৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলে ৭০ উইকেট নিয়েছেন তিনি। ২০২৪ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে থাকলেও হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো আসরই মিস করেন।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬১ উইকেট পাওয়া এই পেসারের আইপিএল অভিষেক এখনও হয়নি। এবার সুযোগ কাজে লাগাতে পারলে তিনি হায়দরাবাদের বোলিং আক্রমণে নতুন শক্তি যোগ করতে পারেন বলে মনে করা হচ্ছে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর