[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ডু অর ডাই ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে তাই আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হেরে বসেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

টস জয়ের পর ল্যাথাম বলেছেন, ‘আমরা আবারও ব্যাটিং করতে যাচ্ছি। আগের দিনের তুলনায় এই পিচটি কিছুটা ভিন্ন মনে হচ্ছে, তবে ভেতরের দিকটা এখনো বেশ শুষ্ক। তাই আশা করছি গত ম্যাচের মতোই এটি আচরণ করবে।’

টস হারলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। বলেছেন, ‘আমরা যদি ভালো খেলি, তবে অবশ্যই আমরা জিতব। আমার মনে হয় এটি ব্যাটিংয়ের জন্য খুব ভালো একটি উইকেট। গত ম্যাচে আমরা যদি দুটি ক্যাচ নিতে পারতাম, তবে আমাদের অবস্থা আরও ভালো হতে পারত।’

একাদশে একটি পরিবর্তন এসেছে জানিয়ে তিনি যোগ করেন, ‘আফিফ হোসেনের পরিবর্তে সৌম্য সরকার খেলছেন।’

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স, উইলিয়াম ও'রুরক।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর