[email protected] শনিবার, ১৩ই জুন ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রাজিলের ঘরের শত্রু বিভিষণ!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৩ জুন ২০২৬ ১৪:০৬ পিএম

ব্রাজিলিয়ান হয়েও জয় চান না নেইমারদের। এমনই এক গ্রাম রয়েছে ব্রাজিলের উত্তরাঞ্চলের আমাপায়। ব্রাজিলের বাসিন্দা হলেও মাজাগাও বেলহো নামের ওই গ্রামের লোকদের ২০০ বছরের পুরনো ইতিহাস জড়িয়ে মরক্কোর সাথে। ব্রাজিল-মরক্কো ম্যাচের আগে ওই গ্রামের ৪০০ পরিবারের আবদার, কোনো দলই যেন না জিতে।

১৮০০ শতকের দিকে আরব ভূমিতে ধর্মযুদ্ধ চালায় পর্তুগিজরা। মুর ও খ্রিস্টানদের মধ্যকার সেই যুদ্ধ আঘাত হানে মরক্কোর পর্তুগিজ উপনিবেশে। যে যুদ্ধে প্রাণনাশের হুমকি আসে মরক্কোর মাজাগাও গ্রামের মানুষদের। জীবন বাঁচাতে উত্তর আফ্রিকা থেকে আটলান্টিকের মতো দীর্ঘ পথ পাড়ি দেন সেই গ্রামের বাসিন্দারা।

সে যাত্রায় দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দেয় প্রায় ৪১০ পরিবার। পরবর্তিতে ব্রাজিলের আমাজনে বসতি স্থাপন করেন এবং সেখানে জন্ম হয় নতুন এক মাজাগাও গ্রামের। মরক্কোর সঙ্গে নিজেদের নাড়ির টান এখনও ভুলতে পারেননি তারা। ব্রাজিলে বসবাস করলেও মরোক্কোর প্রতি ভালবাসা তাদরে হৃদয়ে।

অ্যান্তোনিও হোসে নামে ওই গ্রামের এক অধ্যাপক জি গ্লোবোকে বলেন, ‘ব্রাজিল-মরক্কো মুখোমুখি হোক, আমরা এটাই চাইচি। একটু মরক্কোর পক্ষে থাকি, আবার একটু ব্রাজিলের পক্ষেও। আমরা ড্রয়ের পক্ষে। কোনো দলের গোলেই মন খারাপ করতে চাই না। অবশ্য প্রতিটি গোলের পর গ্যালারির এক অংশ নিশ্চিতভাবেই উল্লাসে ফেটে পড়বে!’

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু হবে রোববার (১৪ জুন) ভোর ৪টায়। তাদের পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২৫ জুন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর