[email protected] শুক্রবার, ১৯শে জুন ২০২৬
৫ই আষাঢ় ১৪৩৩

এবারও আকর্ষণের কেন্দ্রে ক্রোয়েশিয়ার ইভানা, নজর কেড়েছেন ফ্রেঞ্চ সমর্থকও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ জুন ২০২৬ ২০:০৬ পিএম

বিশ্বকাপ ফুটবল মানেই গ্যালারিভর্তি সমর্থক এবং রঙ-বেরঙের সমর্থকদের উন্মাদনা। প্রতিটি বিশ্বকাপেই নজর কাড়েন বেশকিছু সমর্থক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতোমধ্যে নজর কেড়েছেন বেশকিছু সমর্থক। তাদের মধ্যে অন্যতম ক্রোয়েশিয়ার ইভানা নল। কাতার বিশ্বকাপেও ঝলক দেখিয়ে আলোচনায় ছিলেন এই ক্রোয়েশিয়ান মডেল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার জার্সির আদলে লাল-সাদা চেক ডিজাইনের জামা পরে গ্যালারিতে বেশিরভাগ খেলা দেখেছেন ইভানা। সেখান থেকেই গণমাধ্যমের নজরে আসেন তিনি। ওই বিশ্বকাপের সময় তাকে 'বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় সমর্থক' হিসেবেও আখ্যা দেওয়া হয়।

চলতি বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলকে সমর্থন জোগাতে আবারও গ্যালারিতে হাজির হয়েছেন তিনি। আর এবারও তার ব্যতিক্রমী উপস্থিতি এবং গ্ল্যামারাস লুক স্টেডিয়ামের দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল পেশায় একজন মডেল এবং ডিজাইনার। ফুটবল বিশ্বকাপের সুবাদে বিশ্বব্যাপী তার ফ্যানবেজ এখন আকাশচুম্বী। ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের ম্যাচগুলোতে গ্যালারিতে তার নিয়মিত উপস্থিতি ফুটবল উন্মাদনায় যোগ করেছে এক ভিন্ন মাত্রা। ভক্তদের প্রত্যাশা, ক্রোয়েশিয়া দলের সাফল্যের পাশাপাশি ইভানার এই চেনা রূপ পুরো বিশ্বকাপ জুড়েই গ্যালারিকে রঙিন করে রাখবে।

এদিকে, এবারের বিশ্বকাপে নজর কেড়েছেন ফরাসি দুই নারী সমর্থক। ফ্রান্স-সেনেগাল ম্যাচে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থাকা এই দুই নারী সমর্থককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই তাদের আখ্যায়িত করছেন বিশ্বকাপের 'সবচেয়ে সুন্দর সমর্থক' হিসেবে।

নেটিজেনরা এরই মধ্যে এই দুই ফ্রান্স সমর্থকের পরিচয় খুঁজতে মরিয়া হয়ে উঠেছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর