এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ
১৩ তম সিনিয়র ও ১৯ তম জুনিয়র জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপস ১৪-২১ জুন ২০২৬ জুনি,চায়নাতে পুরুষ বিভাগে বাংলাদেশ, জাপান, চায়না, কোরিয়া, কাতার সহ এশিয়ার ২২ টি দেশের ৬৭ জন সিনিয়র এবং ৫৩ জন জুনিয়রসহ সর্বমোট ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
উক্ত খেলোয়াড়গণ সিনিয়র বিভাগে ৮টি এবং জুনিয়র বিভাগে ৮টি সর্বমোট ১৬ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়।
বাংলাদেশ দলের সিনিয়র (৫ জন) ও জুনিয়র (৫ জন) সর্বমোট ১০ জন প্রতিযোগী অংশ নেয়।

জুনিয়র বিভাগে ৫৩ জন প্রতিযোগীর মাঝে উটিং ওয়াং মারমা ভল্টিং টেবিল এ ১২.৮৫ নম্বর পেয়ে ফাইনাল এ কোয়ালিফাই করেছে। আগামী ২১জুন ২০২৬ এ সে ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
এদিকে সিনিয়র বিভাগে রাজিব চাকমা ১৩.৩৬৬ পেয়ে ৬৭ জন প্রতিযোগীর মাঝে ৯ম স্থান অধিকার করে রিসার্ভ ১ এ রয়েছে। তারও ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। সিনিয়র বিভাগে এশিয়ান লেভেলে এটি বাংলাদেশের এযাবৎ সর্বচ্চ অর্জন। এছড়াও সে জাপান এ অনুষ্ঠিত আগামী এশিয়ান গেমস এ সরাসরি কোয়ালিফাই করেছে।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: