এশিয়ান জিমন্যাস্টিক্সে উটিং ওয়া মারমা অষ্টম
১৩ তম সিনিয়র ও ১৯ তম জুনিয়র জিমন্যাস্টিকস এশিয়ান চ্যাম্পিয়নশিপে অষ্টম হয়েছেন বাংলাদেশের জিমন্যাস্ট উটিং ওয়া মারমা।
১৪-২১ জুন ২০২৬ জুন চীনে পুরুষ বিভাগে বাংলাদেশ, জাপান, চায়না, কোরিয়া, কাতার সহ এশিয়ার ২২ টি দেশের ৬৭ জন সিনিয়র এবং ৫৩ জন জুনিয়রসহ সর্বমোট ১২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। খেলোয়াড়গণ সিনিয়র বিভাগে ৮টি এবং জুনিয়র বিভাগে ৮টি সর্বমোট ১৬ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ দলের সিনিয়র (৫ জন) ও জুনিয়র (৫ জন) সর্বমোট ১০ জন প্রতিযোগী অংশ নেয়।
জুনিয়র বিভাগে ৫৩ জন প্রতিযোগীর মাঝে উটিং ওয়াং মারমা ভল্টিং টেবিল এ ফাইনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ফাইনালে ১২.৯৮৩ নম্বর পেয়ে ৮ম স্থান অধিকার করেন। এ তথ্য জানান বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারন সম্পাদক হাবিবুর রহমান জামিল।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: