[email protected] শুক্রবার, ৫ই জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

বিজয় দিবস হ্যান্ডবলের দুই বিভাগেই চ্যাম্পিয়ন আনসার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ২০:১২ পিএম

বিজয় দিবস হ্যান্ডবলে নারী বিভাগে রেকর্ড ছয়বারের মতো এবং পুরুষ বিভাগে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে আনসার।

মঙ্গলবার ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে আনসার ৩৪-২৫ গোলে পুলিশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে।

অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে আনসার ২৭-২৬ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) হারিয়ে শিরোপা জিতে নেয়।

মেয়েদের বিভাগের সেরা খেলোয়াড় আনসারের আলপনা আক্তার ও ছেলেদের বিভাগে সেরা হন একই দলের আবির হোসেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান। এ সময় ফেডারেশনের সাধারন সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ উপস্থিত ছিলেন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর