[email protected] বৃহঃস্পতিবার, ৪ঠা জুন ২০২৬
২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

জুলাই গনঅভ্যুত্থান দিবস টার্গেটবলে নারায়ণগঞ্জ ও পুলিশ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস টার্গেটবলের পুরুষ বিভাগে পুলিশ এবং মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা।

 

্আজ শুক্রবার নারায়ণগঞ্জ জেলার মাঠে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে পুলিশ ১৫-৮ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে মেয়েদের বিভাগে নারায়ণগঞ্জ জেলা ২-১ পয়েন্টে নারায়ণগঞ্জ জেলা যুব ক্রীড়া সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুলাইযোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। এ সময় জুলাই যোদ্ধা ও নারায়ণগঞ্জ অঞ্চলের তত্বাবধায় শওকত আলী, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ, টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি বিএম শহিদুজ্জামান ও সাধারন সম্পাদক দীন ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশ স্কাউট নারায়ণগঞ্জ জেলা রোভার স্কাউটের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর